Author: takmaa

রাজনীতি

৩৫টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১২ মার্চ ২০২১ :   শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে  অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ৩৫টি আসনে প্রার্থী ঘোষণা করলেন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান। কলকাতা থেকে বালিগঞ্জ ও এন্টালি কেন্দ্রে, বর্ধমান থেকে কাটোয়া- কেতুগ্রাম ও কাটোয়া কেন্দ্রে,  মালদা থেকে রাতুয়া ও সুজাপুর, মুর্শিদাবাদ থেকে লালগোলা, মুর্শিদাবাদ, ডোমকল, রাণীনগর ও  ভোগবানগোলা কেন্দ্রে, হাওড়া থেকে উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ কেন্দ্রে, হুগলি থেকে সিঙ্গুর কেন্দ্রে,  নদীয়ার নাকাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ ও উত্তর, করিমপুর, নবদ্বীপ, শান্তিপুর, পলাশীপাড়া কেন্দ্রে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া, আমডাঙ্গা, দেগঙ্গা, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, বারাসাত, দমদম (উত্তর), খড়দহ, বাদুড়িয়া এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর, মাগরাহাট পূর্ব, ক্যানিং, কসবা, ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দেবেন বলে জানান মিজানুর। সাংবাদিক সম্মেলনে মিজানুর জানান, “আমরা বহুদিন ধরেই রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছি। রোজভ্যালি-সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে তাঁদের সুবিচারের জন্য আন্দোলন করে আসছি।আশা করছি এই বিধানসভায় সাধারণ মানুষকে বিপুল পরিসরে আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন।” প্রচারে : ক্যানডিড কমিউনিকেশন।

Read More
খবরাখবর

তৃনমূলের বিধায়ক প্রার্থী খোকন দাসের শিব মন্দির উদ্বোধন দিয়ে মানুষের মন জয় করলেন বর্ধমানের ১৮ নং-এর প্রদীপ রহমান

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, বর্ধমান, ১০ই মার্চ ২০২১ : আগামীকাল শিবরাত্রী, আর সেই মহতী পার্বনের প্রাক্কালে বর্ধমান পৌরসভার ১৮ নং ওয়ার্ডের

Read More
প্রথম পাতা

মিঠুন ব্রিগেডে নিজের জাত চেনালেন যে তিনি কত বড় বিষধর কোবরা সাপ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই মার্চ ২০২১ : গতকাল ব্রিগেডে বিজেপির সমাবেশে উপস্থিত হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে নিয়ে বেশ

Read More
রাজনীতি

ব্রিগেডে ফের বাঙালিকে অপমান করলেন বিজেপি পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই মার্চ ২০২১ : বিজেপি দলটার মূল উদ্যোক্তা ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি নেতৃত্ব সকলেই এই কথা

Read More
প্রথম পাতা

ব্রিগেড থেকে প্রধানমন্ত্রী মোদী গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খুললেন না, ক্ষুব্ধ বাংলার ভোটাররা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই মার্চ ২০২১ : গতকাল নির্বাচনের আগে বিজেপির ব্রিগেড সমাবেশ নিয়ে যথেষ্ট উত্তেজনা ছিল কিন্তু বেলা

Read More
রাজনীতি

সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃনমূল প্রার্থী লাভলীকে নিয়ে অভিযোগ, আগামীকাল পুজো দিয়ে প্রচার শুরু

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই মার্চ ২০২১ : এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী

Read More